এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়া মহানগর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি মো. মশিউর রহমান শামীম, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার এবং বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন।
বগুড়া মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোলাইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল। অনুষ্ঠানে আমন্ত্রণ জানান মহানগর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন।
সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ অব্যাহত রাখার কথা বলেন।
পরে সমাবেশস্থল থেকে একটি মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
কর্মসূচিতে বগুড়া মহানগর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

