https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 17 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin
July 17, 2025 12:49 pm
Link Copied!

এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে গাছ থেকে লালন প্রমানিক (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ই জুলাই) সকাল ১০টার দিকে ধুনট সদরপাড়া গ্রামের ইছামতি নদীর তীরে বেলজিয়াম গাছ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত লালন প্রামানিক ধুনট সদরপাড়া গ্রামের মৃত মতি প্রামানিকের ছেলে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা ইছামতি নদীর তীরে বেলজিয়াম গাছের ডালের সাথে গামছা পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে সংবাদ পেয়ে মরদেহ গাছ থেকে নামিয়ে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। লালন প্রামানিক দীর্ঘদিন ধরে অভাব অনটনের পাশাপাশি মৃগী রোগে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানাযায়। এবিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ বিনাময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।