https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 23 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া মহাস্থান মাজার মসজিদের উন্নয়নকাজে বাধা অপসারণের দাবিতে প্রত্নতত্ত্ব অফিস ঘেরাও, স্মারকলিপি প্রদান

admin
June 23, 2026 11:34 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকার মহাস্থান মাজার মসজিদের উন্নয়নকাজ নির্বিঘ্নে বাস্তবায়নের দাবিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের স্থানীয় কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদান করেছেন ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় বাসিন্দা ও উন্নয়নকামী সাধারণ জনগণ।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ উপজেলার মহাস্থানে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ানের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিক্ষোভকারীরা “ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদের উন্নয়নকাজ নির্বিঘ্নে বাস্তবায়নের দাবিতে প্রত্নতত্ত্ব অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান” শীর্ষক ব্যানার নিয়ে কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় তাদের হাতে “মহাস্থান মাজার মসজিদের উন্নয়ন বন্ধের ষড়যন্ত্রকারীদের শাস্তি চাই”, “আমার টাকায় আমার উন্নয়ন, বাধা দেওয়ার তুমি কে?”সহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা উন্নয়নকাজে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ঘেরাও কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, মহাস্থান মাজার মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, মহাস্থান ফাজিল মাদ্রাসা-এর অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক এবং মহাস্থান মাজার মসজিদের খতিব মাওলানা এমদাদুল হক প্রমুখ।
বক্তারা বলেন, মহাস্থান মাজার মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এ অঞ্চলের মানুষের আধ্যাত্মিক, সামাজিক ও ঐতিহ্যগত পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ মানুষের অনুদান, দান-সদকা এবং স্থানীয়ভাবে সংগৃহীত অর্থায়নে মসজিদের উন্নয়নকাজ পরিচালিত হচ্ছে। কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও অনুমোদনসংক্রান্ত বাধার কারণে উন্নয়নকাজ বারবার ব্যাহত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় সম্প্রসারণ ও আধুনিকায়ন সময়ের দাবি। মুসল্লিদের সুবিধা নিশ্চিত করতে চলমান উন্নয়নকাজে অযথা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। বক্তারা অবিলম্বে সব ধরনের বাধা অপসারণ করে উন্নয়নকাজ সম্পন্নের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে মুসল্লি ও স্থানীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা-এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উন্নয়নকাজে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে দ্রুত কার্যক্রম বাস্তবায়নের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে মাজার মসজিদ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।