https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 9 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

admin
September 9, 2025 7:35 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার ধুনট উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। গত  সোমবার বিকেলে উপজেলার গোসাইবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে গোসাইবাড়ী ডিগ্রি কলেজ মাঠে খেলতে যান আব্দুস সালামের ছেলে নাইম ও তার সঙ্গীরা। এসময় একই এলাকার জাহিদুল ইসলাম বাবলুর ছেলে আব্দুল্লাহ ও তার সহযোগীরা তাদের খেলতে বাধা দেন। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটির জেরে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষ শুরু হয়। এতে নাইম, শাকিল, সিয়াম, বিপ্লব ও পলাশসহ অন্তত ৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎নাইমের মা জানান, দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ তার ছেলেকে একটি রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের জন্য চাপ দিচ্ছিল। এতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে নাইমকে মাঠে গিয়ে মারধর করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার কানে গুরুতর জখম হয় এবং চিকিৎসকের পরামর্শে তিনটি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

‎অন্যদিকে, অভিযুক্ত আব্দুল্লাহর বাবা দাবি করেন, নাইম ছাত্রলীগের কিছু ছেলেকে নিয়ে তার ছেলের ওপর রাজনৈতিক উদ্দেশ্যে হামলা চালায়। এতে তাদের পক্ষের সিয়াম, বিপ্লব, পলাশসহ বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, সুস্থ হলে তারাও মামলার প্রস্তুতি নিচ্ছেন।

‎ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, “খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।