https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 7 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে চুরি করতে গিয়ে ধরা, নিজেকে বাঁচাতে মামাকে ছুরিকাঘাত করলো ভাগিনা

admin
September 7, 2025 12:09 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়া শেরপুরের চকখাগা গ্রামে ৬ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে চুরি ও হত্যার চেষ্টার ঘটনায় এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃত কিশোরের নাম কাউছার (১৬)। সে খানপুর ইউনিয়নের চক খাগা গ্রামের আল আমিনের ছেলে।

জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের চক খাগা গ্রামের আবেদ আলীর ছেলে মো. আমিনুর দীর্ঘদিন ধরে মুদির দোকান করে জীবিকা নির্বাহ করে আসছিল। ৬ সেপ্টেম্বর শনিবার বেচাকেনা শেষে দোকান বন্ধ করে আমিনুর। চুরি ঠেকাতে দোকানের মধ্যেই ঘুমায় সে। ওইদিন আনুমানিক রাত ১ টার দিকে দোকানের গ্যাস ফ্যান খুলে চুরির উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করে কিশোর কাউছার। এ সময় আমিনুরের ঘুম ভেঙ্গে গেলে কিশোরকে জাপটে ধরে। পরে নিজেকে বাঁচাতে তার আপন মামা আমিনুর কে উপর্যুপরি ছুরিকাঘাত করে কাউছার।

আমিনুরের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে কাউছার কে হাতেনাতে আটক করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমিনুর কে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরদিন সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ওই কিশোর কে তাদের কাছে সোপর্দ করে। ঘটনার পর এলাকাজুড়ে চুরির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, এই ঘটনার প্রায় এক মাস আগে ওই কিশোর একই দোকান থেকে ৫০ হাজার টাকা, ১৮ হাজার টাকার মোবাইল মিনিট কার্ড এবং কিছু সিগারেট চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বিট অফিসার এসআই আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউছার কে আটক করা হয়েছে। প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।