https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 6 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

admin
July 6, 2026 11:31 pm
Link Copied!

মিন্টু ইসলাম:

“উন্নত সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শেরপুর উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শেরপুর, বগুড়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন শেরপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইফতেখার আলম ফরহাদ।

আলোচনা সভায় বক্তব্য দেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসাইন, শেরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. আরিফুল ইসলাম, সমিতির সাবেক সভাপতি নবাব আলী মাস্টার, পরিচালক আব্দুল লতিফ এবং সফল সুফলভোগী সদস্য আয়েশা সিদ্দিকী ও খলিলুর রহমান।

বক্তারা পল্লী উন্নয়ন, সমবায় কার্যক্রমের সম্প্রসারণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও সফল সুফলভোগীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।