https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday, 13 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানো ও নারীদের স্বাস্থ্যসুরক্ষায় সরকারি উদ্যোগের আহ্বান চীফ হুইপের

admin
October 30, 2026 10:36 pm
Link Copied!

ঢাকা প্রতিনিধি:

ঢাকা, ৩০ অক্টোবর ২০২৬: ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মনি। নারীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরে সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন তিনি।

 

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানের রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ট্যালেন্ট শার্পনার আয়োজিত ‘পিংক ওয়েলবিয়িং: আ জার্নি অব ব্রেস্ট ক্যানসার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘স্ট্রংগার টুগেদার ফর অ্যা হেলদিয়ার টুমরো’।

 

চীফ হুইপ বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এ দেশের মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দক্ষ, সুস্থ ও স্বাবলম্বী মানবসম্পদে পরিণত করতে কাজ করছেন। দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী। তাই নারীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, ব্রেস্ট ক্যানসার ও সার্ভাইক্যাল ক্যানসার নারীদের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। নারী শিক্ষার্থী ও তরুণীদের প্রজনন স্বাস্থ্য, রোগের লক্ষণ এবং প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতন করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিষয়ক সামাজিক ট্যাবু ও সংকোচ দূর করতে হবে।

 

সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে এসব রোগ সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি। বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট প্রস্তাবনা ও কর্মপরিকল্পনা পাওয়া গেলে তা প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলেও জানান চীফ হুইপ।

 

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণে নারীদের উৎসাহিত করতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্পৃক্ত করে সহজবোধ্য ও নির্ভরযোগ্য স্বাস্থ্যতথ্য প্রচার করা প্রয়োজন।

 

চীফ হুইপ বলেন, একজন মা সুস্থ থাকলে পরিবার ও সমাজ সুস্থ থাকে। তাই ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত নারী এবং সুস্থ হয়ে ওঠা নারীদের পাশে দাঁড়ানো সবার সামাজিক দায়িত্ব।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন। বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় ব্রেস্ট ক্যানসারের লক্ষণ, রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় পরীক্ষা, চিকিৎসা এবং রোগীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করেন ট্যালেন্ট শার্পনারের ব্যবস্থাপনা পরিচালক সায়িকা হক।

 

 

 

 

দৈনিক প্রাণের শহর বিডি
ঢাকা | ৩০ অক্টোবর ২০২৬

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।