https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 28 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বগুড়ায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট

admin
August 28, 2026 9:13 pm
Link Copied!


‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে বগুড়ায় শুরু হয়েছে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সদর উপজেলার গোকুল ইউনিয়নের তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে।

‎বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এবং গোকুল ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় ৩নং ওয়ার্ড পলাশবাড়ীকে ২-০ গোলে পরাজিত করে ৭নং ওয়ার্ড রামশহর জয়লাভ করে। খেলার শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে রামশহর।

‎খেলা শুরুর আগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এবিএম মিলন। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচের উদ্বোধন করেন গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু। উদ্বোধক ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান।

‎টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম জুয়েল ও যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমানের আমন্ত্রণে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুল হক টুকু, সিনিয়র সহসভাপতি প্রভাষক হামিদুর রহমান ডাবলু, বিএনপি নেতা সেকেন্দার আলী, সাইফুল ইসলাম, হাফিজার রহমান, ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম টুলু, কৃষকদলের সভাপতি সাজ্জাদুল বারী রতন, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মুকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎এ ছাড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, যুবদল নেতা আতাউর রহমান, রায়হান আলী, তাইজুল ইসলাম, তাজুল ইসলাম তোতা, সানোয়ার হোসেন, মাফুজার রহমান, ফরিদ উদ্দিন, মহিলাদলের সভাপতি শিউলী বেগমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় রনিকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। প্রধান অতিথি ফেরদৌস আলম পিলু তাঁর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।
‎আয়োজকরা জানান, মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের মাঠমুখী করা এবং এলাকায় সুস্থ বিনোদনের পরিবেশ তৈরিই এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।