দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
আজ আবহাওয়া অধিদপ্তরের খবর: দিনের বেলায় ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, কুমিল্লা, ময়মনসিংহ, কক্সবাজার, বান্দরবানসহ আশপাশের আরও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ১–২ দফা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এছাড়া, দু-একটি স্থানে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
ইতোমধ্যেই দেশের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সার্বিকভাবে আজ দেশের আট বিভাগের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করুন এবং প্রয়োজন ছাড়া খোলা জায়গায় অবস্থান করা থেকে বিরত থাকুন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার