
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নে আলোচিত জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামীকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হ*ত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও নি*হত নজরুল ইসলামের দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, “অপরাধ যতই বড় হোক না কেন, গোবিন্দগঞ্জ থানা পুলিশ অপরাধীদের ছাড় দেবে না।”
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য দিক নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার