
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী কমিটির সদস্য, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি এবং বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি, মেহনতী সাংবাদিকদের বলিষ্ঠ কণ্ঠস্বর মীর্জা সেলিম রেজা গুরুতর অসুস্থ হয়ে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক ইউনিটে ভর্তি আছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার ওপেন হার্ট সার্জারির জন্য ৪ থেকে ৬ ব্যাগ O+ (পজিটিভ) রক্তের জরুরি প্রয়োজন। রক্ত সংগ্রহ হলেই অপারেশন সম্পন্ন করা হবে।
📢 আমরা সকল O+ রক্তের দাতাদের প্রতি বিনীত অনুরোধ করছি—আপনার একটি ব্যাগ রক্ত সেলিম ভাইয়ের জীবন রক্ষায় সহায়তা করতে পারে।
🕊️ পাশাপাশি, ধুনট উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সকলের নিকট সেলিম ভাইয়ের দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হচ্ছে।
আসুন, মানবতার পাশে দাঁড়াই।
আপনার রক্ত, তার জীবন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার