দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন। জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস. কাকৌরিসকে পরাজিত করে মর্যাদাপূর্ণ এই পদে এক বছরের জন্য নির্বাচিত হন। ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান পান ৯৯ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী পান ৯১ ভোট।
জাতিসংঘের আঞ্চলিক রোটেশন নীতি অনুযায়ী এবারের সভাপতি নির্বাচন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে অনুষ্ঠিত হয়। ড. খলিলুর রহমানের এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা, কূটনৈতিক দক্ষতা এবং বহুপাক্ষিক সহযোগিতায় দেশের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছেন।
তিনি আগামী সেপ্টেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করবেন এবং এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন।
ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্যের শুভকামনা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার