স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়ার শেরপুর উপজেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আগামী ১৪ জুলাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের বগুড়ায় আগমন উপলক্ষে অনুষ্ঠিতব্য ‘জুলাই পদযাত্রা’ সফল করার লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় বগুড়া শেরপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান। সভা সঞ্চালনা করেন উপজেলা সাংগঠনিক সম্পাদক নাঈমুল ইসলাম।
এ সময় নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দ, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতা-কর্মী এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৪ জুলাইয়ের বগুড়ায় পদযাত্রা কর্মসূচি সফল করতে সার্বিক প্রস্তুতি ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার