ঢাকা প্রতিনিধি:
জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী ও অংশীজনদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।”
তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশের কোনো শক্তি নয়। দিল্লির আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতরে নাশকতা চালিয়ে সীমান্ত পেরিয়ে ওপারে আশ্রয় নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সরকার ও প্রশাসন জনগণকে নিরাপত্তা দিতে পারবে—এমন আশা তিনি আর করেন না। নিজেদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় জনগণকেই ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করব। ঐক্যবদ্ধভাবেই করব, গণতান্ত্রিকভাবেই করব।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার