https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 6 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু আক্রান্ত হেনাকে দেখতে বগুড়া শজিমেক হাসপাতালে এমপি রেজাউল করিম বাদশা

admin
October 6, 2026 7:21 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনাকে দেখতে হাসপাতালে গেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

‎হাসপাতালে গিয়ে তিনি আলী আজগর তালুকদার হেনার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তার চিকিৎসার সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে খোঁজ নেন।

‎এ সময় রেজাউল করিম বাদশা হেনার দ্রুত আরোগ্য কামনা করেন। তার সঙ্গে উপস্থিত অন্যরাও আলী আজগর তালুকদার হেনার আশু সুস্থতার জন্য দোয়া করেন।

‎দোয়া শেষে উপস্থিতরা বলেন, আল্লাহ তায়ালা যেন হেনা ভাইকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন।
‎উল্লেখ্য, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আলী আজগর তালুকদার হেনা বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।