এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অভিযানে ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাস থেকে অভিনব কৌশলে বহন করা ৩৩৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ হেরোইন পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনায় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (২৪ জুন ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার নিউ সৌখিন হাইওয়ে রেস্টুরেন্ট সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।
এ সময় ঢাকা মেট্রো-ব ১৫-২৯৬৫ নম্বরের হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করা হয়। আটককৃতরা হলেন রংপুর জেলার কোতোয়ালী থানার কলেজ রোড লালবাগ কেডিসি এলাকার মো. রুমন মিয়া (৪২) এবং তাজহাট থানার আলহাজ্বনগর এলাকার মো. আব্দুল কাদের (২৩)।
র্যাব জানায়, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩৩৫ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি বাটন মোবাইল ফোন, ২টি সিম কার্ড এবং নগদ ১ হাজার ৩৪৫ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে বলে জানিয়েছে র্যাব।
উদ্ধারকৃত আলামত ও আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের ভয়াল থাবা নির্মূলে র্যাবের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার