এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বগুড়া মহানগরের শিববাটি মতিঝিল অন্ধ হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং ও বহুমুখী এতিমখানায় এ আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ-উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, বগুড়া মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী এবং জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম।
অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি এতিমখানার শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার