ঢাকা প্রতিনিধি:
১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল সংক্রান্ত সার্বিক বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
সভায় সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ই-রিকশার চলাচল, ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ই-রিকশা চলাচলকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও কার্যকর ব্যবস্থাপনার আওতায় আনার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার