প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ৩:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৬, ৫:০৪ পি.এম
দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অফিস:
- দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগের সব জেলা, রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চল, ঢাকা বিভাগের পদ্মা নদীর দক্ষিণ পাশের জেলাগুলো এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম জেলায় বজ্রসহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
🕒 সম্ভাব্য সময়সূচি:
📍 রাজশাহী বিভাগ:
সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। বগুড়াসহ কয়েকটি জেলায় ইতোমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে।
📍 খুলনা বিভাগ:
সব জেলায় বৃষ্টি শুরু হয়েছে।
📍 ঢাকা বিভাগ:
বিকেল ৫টা থেকে রাত ১০টার মধ্যে অধিকাংশ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা। কিছু জেলায় ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে।
📍 বরিশাল বিভাগ:
বিকেল ৬টা থেকে রাত ১০টার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে।
📍 চট্টগ্রাম বিভাগ:
সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
⚠️ বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে ও জলাশয়ের আশপাশে অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার