
আজ ৬ ই জানুয়ারি ২০২৪ রাজধানী ঢাকায় ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম। শনিবার রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
পরে তিনি উপস্থিত সাংবাদিকদের আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে ব্রিফ করেন। এসময় তিনি বলেন আগামীকাল ৭ জানুয়ারি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটদানের মাধ্যমে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরপর তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভোট কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন।
এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার