
পঞ্চগড়ের আলোচিত ঘটনায় অসহায় এক বাবার সাথে অসদাচরণকারী সেই চিকিৎসককে অবশেষে বরখাস্ত করেছে সরকার। সিভিল সার্জনের কার্যালয়ের সুপারিশে স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে।
জানা গেছে, নিজ কন্যা শিশু ধ*ষণের শিকার হওয়ার পর অসহায় বাবা চিকিৎসা সেবা নিতে গেলে সংশ্লিষ্ট চিকিৎসক দায়িত্বশীল আচরণের পরিবর্তে অবহেলা ও মিসবিহ্যাব করেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ঘটনার প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর, পঞ্চগড় সিভিল সার্জন ও মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে ডাক্তারকে বরখাস্ত করে। এ ঘটনায় সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ার শক্তি ও গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার