ঢাকা প্রতিনিধি:
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন।
আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকালে হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ, অপারেশন থিয়েটার ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিদর্শন করেন। তিনি চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরে চিকিৎসক, নার্স ও হাসপাতালের স্টাফদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
নতুন ৫০০ শয্যাবিশিষ্ট ভবন চালুর ফলে নিউরোসায়েন্স-সংক্রান্ত জটিল রোগীদের চিকিৎসাসেবায় হাসপাতালের সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার