দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
গত ৩ থেকে ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন রিজিয়নের জোনসমূহের উদ্যোগে স্থানীয় জনগণের জন্য নানা ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
এসব কার্যক্রমের আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী প্রদান এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়। এর মাধ্যমে দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মানুষ উপকৃত হয়েছেন।
পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার