দৈনিক প্রাণের শহর বিডি/আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম শীর্ষ সম্মেলন (কপ-৩১) শুরুর আগের দিন দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার সুযোগ রয়েছে।
এর আগে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আন্তালিয়ার বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার