
আলহামদুলিল্লাহ।
প্রধান উপদেষ্টার নিকট থেকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন বগুড়া শেরপুরের রেশমা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার (১৫ সেপ্টেম্বর) ১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেছেন।
বগুড়ার শেরপুরের তরুণ উদ্যোক্তা সুরাইয়া ফারহানা রেশমা প্রধান উপদেষ্টার নিকট থেকে আজ এই পুরস্কার গ্রহণ করেছেন। পুরস্কারপ্রাপ্ত দুই জন নারীর মধ্যে তিনি একজন। আরেক জন হলেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার।
স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার