https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ফরাসি সিনেটরদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

admin
September 13, 2026 11:21 pm
Link Copied!

ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং দুই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন ফরাসি সিনেটরদের একটি প্রতিনিধিদল ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।
আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিন সদস্যের ফরাসি সিনেটর প্রতিনিধিদল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় দুই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ জোরদার করা।
ফরাসি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরাসি সিনেটের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। এ ক্ষেত্রে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর আওতায় পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম ফ্রান্সে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের আগ্রহের কথা তুলে ধরেন। বিশেষ করে ওষুধ, চামড়া, সিরামিক ও পাটজাত পণ্য খাতে রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনার কথা উল্লেখ করে এসব খাতে ফরাসি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে ফ্রান্সের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, অভিবাসন ও শ্রমিকদের চলাচলসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা তুলে ধরেন।
বৈঠকে বাংলাদেশের কর্মীদের কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। বৈধ ও নিয়মিত শ্রম অভিবাসনের সুযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধে ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বাংলাদেশের প্রস্তুতির কথা জানান।
সাক্ষাতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন এবং বহুপাক্ষিক সহযোগিতাসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় হয়। বহুপাক্ষিক ফোরামগুলোতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর ও মতবিনিময় বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ককে নতুন গতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি দীর্ঘদিনের বন্ধুত্ব ও অংশীদারত্ব আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।