
বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের রামশহর গ্রামের পলাতক আসামী গ্রামের মোঃ মোস্তাক আহমেদ ওরফে লিংকন (৫২) কে, বগুড়া থানার এসআই (নিঃ) আবু জাফর মোঃ সালেহ, বিশেষ অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার পলাতক আসামী মোঃ মোস্তাক আহমেদ লিংকন গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলো, গোকুল ইউনিয়নের রাম শহর গ্রামের পিতা মৃত মোখলেসুর রহমান মুকুলের পুত্র মো: মোস্তাক আহমেদ ওরফে রিংকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ, বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক সদর থানা আওয়ামী লীগ। পুরান বগুড়া আজিজুল হক কলেজের পশ্চিম পাশে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। লিংকন বর্তমানে বগুড়া থানা হাজতে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার