
বগুড়ায় বায়তুল জান্নাত জামে মসজিদের উন্নয়নকল্পে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) শহরের ফুলবাড়ী উওরপাড়া এলাকায় মসজিদ কমিটির উদ্যোগে অত্র যুবসমাজ এ মাহফিলের আয়োজন করে। বাদ আছর থেকে শুরু হয়ে মধ্যরাতে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিল শেষ হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক বাবলুর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন সদর শাখার সভাপতি ও নিউ নূর মহল জুয়েলার্স এর স্বত্বাধিকারী তাজ উদ্দিন আহম্মেদ সুমন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কোরআন হাদিস হতে বিচ্ছিন্ন হওয়ার ফলে সারাবিশ্বে আপদ বিপদ সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। আমাদের এ সকল কিছু থেকে মুক্তি পেতে হলে কোরআন ও হাদিস অধ্যায়ন করতে হবে। ইসলামের জীবন বিধান কোরআন বুঝে আমল করতে হবে। তাহলে দুনিয়াতে সুখ ও আখেরাতে শান্তি পাওয়া যাবে।
মাহফিলে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মিষ্টভাষী মুফাসসিরে কুরআন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ধর্মীয় আলোচক আল্লামা হযরত মাওলানা মো. আব্দুল হালিম। তাফসীর পেশ করেন আধুনিক যুগের আলোড়ন সৃষ্টিকারী বক্তা বগুড়া শহরের ফুলবাড়ী উওরপাড়া বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মো. নূরুল ইসলাম যুক্তিবাদী। তাফসীর পেশ করেন ফুলবাড়ী উত্তরপাড়া দারুল উলুম হেফজুল কুরআন কাওমী মাদ্রাসার মুহতামীম হাফেজ হযরত মাওলানা মো. শাহাদাত হোসেন তুফানী। এছাড়াও মাহফিলে কোরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করেন স্থানীয় ওলামায়ে কেরামগণ।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, মসজিদ কমিটির সভাপতি আতিয়ার রহমান মতিন ও মসজিদের মুতাওয়াল্লী ইউনুস আলীসহ প্রমুখ। মাহফিলে সহ-সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর টিপু সুলতান টিপু। এসময় এলাকার যুবসমাজ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি এ মাহফিলে অংশগ্রহণ করেন।
মাহফিলে বক্তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনে নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং রাসূল (সা.) এর জীবনের উপরে গুরুত্ব দিয়ে তারা অনুসরণ করে আমল করার দিক নির্দেশনাও প্রদান করেন। শেষে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার