এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর শাখার দায়িত্বশীলদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের নবাববাড়ী সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন তরফদার, মাওলানা আব্দুল হামিদ বেগ, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, আব্দুস সালাম তুহিন, মাওলানা হেদায়তুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন ও ইঞ্জিনিয়ার বজলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেন, সংগঠনের দায়িত্বশীলদের ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে আদর্শিক দৃঢ়তা, নৈতিকতা এবং শৃঙ্খলার প্রতিফলন ঘটাতে হবে। এ জন্য নিয়মিত পবিত্র কুরআন ও হাদিস অধ্যয়ন, আত্মশুদ্ধি অর্জন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের যেকোনো ক্রান্তিকালে জনগণের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দায়িত্বশীল ভূমিকা পালন করা সংগঠনের নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব। সমাজে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার বা কোনো স্বার্থান্বেষী মহল যাতে সমাজে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। অন্যায় ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইনসম্মত, শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার