এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বগুড়া শহরের স্টেশন রোডে অবস্থিত স্বপ্নপুরী হোটেলের সামনের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনজনকে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন - বগুড়া সদর উপজেলার পার বগুড়া এলাকার মো. জামিল উদ্দিন (৩০), চকলোকমান এলাকার মো. নজরুল ইসলাম (৪০) এবং কুকরুল দক্ষিণপাড়া এলাকার মো. আনিছার রহমান (৩০)।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। আদালত প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার