
শুক্রবার রাতে গাবতলীতে উপজেলা কৃষকলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা। বিশেষ অতিথির বক্তব্য জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন কাদির জোয়ারদার ও বগুড়া সদর কৃষকলীগের সভাপতি তাইফুর রহমান সুমন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন পৌর আ.লীগের সভাপতি আজিজার রহমান পাইকার।
উপজেলা কৃষকলীগের সভাপতি হযরত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহানুর আলমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সহ—সভাপতি আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক নয়ন, কৃষিবিষয়ক সম্পাদক সজিব পাইকার, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান চঞ্চলসহ আরো অনেকে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার