এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে আওয়ামী লীগের এক নেতাসহ সিআর (CR) মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার গোয়ালভাগ গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে গোলজার হোসেন (৫৫)। তিনি মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। এছাড়া সিআর মামলার অপর দুই আসামি হলেন উল্লাপাড়া খন্দকারপাড়া গ্রামের দেরাজ চৌধুরীর ছেলে দুলাল চৌধুরী এবং আব্দুল হালিম খন্দকারের ছেলে মুরাদ হোসেন খন্দকার।
পুলিশ সূত্রে জানা গেছে, গোলজার হোসেনের বিরুদ্ধে ধুনট থানার এফআইআর নং-১৮, তারিখ ২৬ জানুয়ারি ২০২৫ এবং জিআর নং-১৮-এর একটি মামলা রয়েছে। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৪৪৮/৩২৩/৩৮০/৪২৭/৫০৬ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৫/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের থানা থেকে বগুড়া আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার