এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন গ্রাম হেরোইনসহ বুলবুলি (৪৩) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ধুনট পৌরসভার নঈম উদ্দিন পাইলট হাইস্কুল মাঠের উত্তর-পশ্চিম কোণ থেকে তাঁকে গ্রেপ্তার করে ধুনট থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বুলবুলি ধুনট উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের মৃত সিরাজ মণ্ডলের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন হিসেবে ওই নারীকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে হেরোইন উদ্ধার করা হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-১৭, তারিখ ১৮ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-২২০।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ওই নারীকে বৃহস্পতিবার সকালে থানা থেকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার