এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট থানা পুলিশের পৃথক অভিযানে সিআর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আল আমিন (৩৩) ও শাহজাহান আলী (৬৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল আমিন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর উত্তরপাড়া এলাকার মামুনুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে ধুনট থানার সিআর মামলা নং-৩৭৩সি/২৪ (ধুনট) রয়েছে। মামলাটি দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৬ ও ৪২০ ধারায় দায়ের করা হয়েছে।
অন্যদিকে, গ্রেপ্তার শাহজাহান আলী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। পুলিশ জানায়, ১২ নভেম্বর চিথুলিয়া কেন্দ্রীয় কবরস্থানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ধুনট থানায় মামলা হয়েছে। মামলার এফআইআর নং-১০ এবং জিআর নং-২১৩।
ধুনট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অফিসার মো. আব্দুস শুকুর আলী জানান, পৃথক অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শুক্রবার সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার