
বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুবলাগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাতে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক শাহীন এবং জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবালসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মাহফিলে বক্তারা বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি বিকাশের অন্যতম কেন্দ্র। তাই মসজিদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রসার এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোরশেদ মিল্টন দুবলাগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার