শেরপুর বগুড়া প্রতিনিধি:
দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক এবং সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মুন্সী মোঃ সাইফুল বারী ডাবলু গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসাসেবা গ্রহণ করছেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষায় ডায়াবেটিসের মাত্রা ২২.৭ এমএমওএল/লিটার (প্রায় ৪০৮ মিলিগ্রাম/ডেসিলিটার) পাওয়া যায়। এ ছাড়া তাঁর রক্তচাপ ছিল ১৫০/১০২।
তিনি বগুড়ার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে আত্মীয়স্বজন, সহকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার