শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে ১০পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ সোবাহান মন্ডল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে তাকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা বস্তিপাড়া থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোবাহান শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের জামাত আলী মন্ডলের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: একরামুল হোসাইন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে হাজির করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার