মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবসায়ী ও সাবেক শিল্পী স্টুডিওর মালিক সুকুমার সরকার আর নেই। তাঁর মৃত্যুতে শেরপুরে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, গতকাল রাতে শেরপুরের হাজিপুর এলাকায় রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (১১ নভেম্বর) ভোর ৬টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন।
সুকুমার সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা।
তাঁর মৃত্যুতে শেরপুরবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার