প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ১২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৪, ৯:৫৩ এ.এম
বগুড়ার শেরপুরে ১০ জুলাই সড়ক দুর্ঘটনায় নিহত ১

শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় মোতালেব হোসেন (৫০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় নয়ম মিয়া (১৭) নামের আরেকজন আহত হয়েছে। নিহত মোতালেব হোসেন খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মিসা প্রামানিকে ছেলে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু হাসেম।
জানা যায়, গত বুধবার দুপুরে শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় উত্তরাপ্লাজা মার্কেটের সামনে ঢাকা বগুড়া মহাসড়কে ফাইভ ষ্টার নামের একটি দ্রুতগতির বাসের ধাক্কায় মোতালেব হোসেন ও নয়ম মিয়া নামের দুজন গুরুত্বর আহত হয়। তাদের চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মোতালেব হোসেন মারা যায়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু হাসেম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার