শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুল্লাহ ওরফে রতন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলার বারদুয়ারী পাড়া হাটখোলা এলাকার শাহজাহান মাজার রোডে সোহানা ফার্মেসির সামনে পাকা সড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ ওরফে রতন শেরপুর পৌর এলাকার উত্তর সাহাপাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় রতনের পরিহিত জিন্সের প্যান্টের সামনের ডান পকেট থেকে তার নিজের হাতে বের করে দেওয়া ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৫, তারিখ ১৪ নভেম্বর ২০২৬।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার মাধ্যমে এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার