
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গলায় ফাঁস দিয়ে কিরণ (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (৩০ আগস্ট) গভীর রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের সাতবেকী উত্তর পাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে বড় গাছের সঙ্গে রশি বেঁধে তিনি আত্মহত্যা করেন।
নিহত কিরণ ওই গ্রামের মাহবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কিরণ দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের অজানায় গভীর রাতে নিজ বাড়ির উঠানে আত্মহত্যার পথ বেছে নেন। পরের দিন সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার