
ছাত্র- ছাত্রীদের দাবীর পেক্ষিতে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে। বগুড়া গভঃ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ আমায়াত- উল-হাসিনকে বদলি করে বাগেরহাট ম্যাটসের সিনিয়র লেকচারের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ সোমবার ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে বিষয়টি জানানো হয় ৷
গত ২৯ আগস্ট থেকে ছাত্রলীগ নেতা সজল ঘোষের গ্রেপ্তার, অধ্যক্ষকে অপসারণসহ তিন দফা দাবিতে আইএইচটির শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এ ঘটনায় গত বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখা ৷ আজ সকাল থেকে তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করে।
শিক্ষার্থীদের অভিযোগ, বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ বহিরাগত হয়েও দীর্ঘ একযুগ ধরে ছাত্রাবাসের ২১৮ নম্বর কক্ষ দখল করে রেখেছেন। সেখানে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে সজল পুরো ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ তৈরি করে রেখেছে।
এ ছাড়া শিক্ষার্থীদের মারধর, হলে সিট বাণিজ্য, মাদক সেবন এবং পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে টাকা নিতেন বলে জানা যায়। তবে অধ্যক্ষকে বদলি করার আদেশ হলেও অভিযুক্ত সজল ঘোষ এখনো গ্রেফতার হয়নি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার