এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার গাবতলীতে পৃথক রাজনৈতিক পরিচয়ের দুই সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিষাবান ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোছা. নাজমা আক্তার এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মিলটন হোসাইন।
সোমবার (২৩ নভেম্বর) গাবতলী মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে। সুরাইয়া জেরিন রনির দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার হওয়া নাজমা আক্তার উপজেলার মহিষাবান ইউনিয়নের রানীরপাড়া গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী। অন্যদিকে মিলটন হোসাইন একই উপজেলার সোন্দাবাড়ী ভবের বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে মামলার অভিযোগ এবং গ্রেফতার-পরবর্তী আইনগত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে গাবতলী মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সুরাইয়া জেরিন রনির দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার