
বগুড়া শহরের মালগ্রাম রানা স্টোরের সামনে সোমবার (১১ আগস্ট) রাতে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ধারালো ছুরির আঘাতে ৩ জন গুরুতর আহত।
আহত ব্যক্তিরা হলেন, মোঃ আরাফাত (২২), পিতা: মোঃ ইব্রাহিম, সাং সেউজগাড়ি, মো: রিয়াদ (১৬), পিতা মৃত রানা পাইকার, মোছাঃ রিতা বেগম (৩৫), স্বামী মৃত রানা পাইকার, সাং মালগ্রাম।
আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজনরা আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।
প্রাথমিক ভাবে জানা যায়, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মোঃ আরাফাত ও রিয়াদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে একে অপরকে আহত করে। রিয়াদের মা ঘটনাস্থলে আসলে তাকেও আহত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার