
বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ব্রিজ, মানিকদিপা ও মাছির বাজার এলাকায় আজ শুক্রবার ভোর ৬টা থেকে মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ২৬টি এবং কারেন্ট জাল ৭টি জব্দ করা হয়। পরে এসব জাল টেঙ্গামাগুর বাজারে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে শাজাহানপুর থানার এসআই আলমগীর হোসেন, সঙ্গীয় ফোর্স, উপজেলা মৎস্য অফিসের কর্মচারী ও স্থানীয় জনগণ অংশ নেন।
মৎস্য বিভাগ জানিয়েছে, প্রাকৃতিক জলাশয়ের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার