
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলু ব্যবসায়ী ও কৃষকদের আয়োজনে চলতি মৌসুমে কৃষকদের আকাঙ্খিত ফসল আলু সংরক্ষনের স্থান কোল্ড ষ্টোরেজ এর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে নাগরবন্ধর কালিপাড়া হিমাগারের সামনে বুধবার (১৯ই ফেব্রুয়ারি) সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বর্তমানে এই উপজেলায় ১৭টি কোল্ডষ্টোরেজ রয়েছে। গত বছরে প্রতি বস্তা ৩৫০ টাকায় ও কেজিতে ৫ টাকা ভাড়া নির্ধারণ ছিল। অথচ ষ্টোর কর্তৃপক্ষ কোন কিছু না জেনেই বিভিন্ন অজু হাতে চলতি মৌসুমে প্রতি বস্তায় ৪৮০ ও কেজিতে ৮ টাকা নির্ধারণ করার প্রতিবাদে গত কয়েক দিন যাবত উপজেলার কৃষক ও ব্যবসায়ীদের এই দাবীর প্রেক্ষিতে ষ্টোরে আলুর কার্ড (বুকিং) কার্যক্রম বন্ধ রয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে ব্যবসায়ী ও কৃষকরা বলেন, দাবী পুরণ না হলে উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়ার কথা জানিয়েছেন। তারা আরো বলেন, প্রয়োজনে আমরা ষ্টোরে তালা ঝুলিয়ে দিব। অযৌতিক ভাবে ভাড়া বৃদ্ধির ঘটনা তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলার আলু ব্যবসায়ী নুরুল ইসলাম মিষ্টার, জিল্লুরাইন জিল্লুর, ইয়াকুব আলী, মোকাররম হোসেন মন্টু, হাফিজার রহমান, সাগর ফকির, গোলাম রব্বানী, মুকুল হোসেন, জালাল হোসেন, সেলিম মিয়া, আব্দুল করিম, মোজাফ্ফর হোসেন, আলম মিয়া, কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল করিম, গোলাম রব্বানী, মিন্টু মিয়া, শামিম হোসেন, শরিফুল ইসলাম। এব্যাপারে হিমাদ্রী লি: ম্যানেজার আব্দুল কুদ্দুসকে ভাড়া বৃদ্ধি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা ষ্টোর মালিক কর্তৃপক্ষের ব্যাপার। তারা যে নির্দেশনা দিবে আমরা সে ভাবেই পরিচালনা করবো।
গোপনে বুকিং কার্ড দেওয়া হচ্ছে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শুধু মাত্র বীজ আলু সংরক্ষণের জন্য কিছু কৃষকদের কার্ড দেওয়া হয়েছে। তবে এখন এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। মানববন্ধন শেষে কৃষক ও আলু ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রদান করেন। এব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিমুজ্জামান বলেন, ষ্টোরের ভাড়া বৃদ্ধির ঘটনায় কৃষক ও ব্যবসায়ীদের পক্ষ থেকে স্মারক লিপি পেয়েছি। উদ্ধর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার