
বৃক্ষরোপন কর্মসূচী উপলক্ষে আইএফআইসি বাংকের ১ হাজার ৩”শ শাখা ও উপ-শাখার ন্যায় বুধবার (০২ আগস্ট) দুপুরে বগুড়ার কাহালু আদর্শ মাহমুদা সরকারি বিদ্যালয়ে আইএফআইসি বাংক কাহালু উপ-শাখার ্উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।
উক্ত গাছের চারা রোপনের উদ্বোধন করেন কাহালু উপজেল চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন আইএফআইসি বাংক কাহালু উপ-শাখার ্অফিসার ইনচার্জ মো. কামরান হাসান, মার্কেটিং অফিসার মেজবাহ উদ্দিন, কাহালু আদর্শ মাহমুদা সরকারি বিদ্যাালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আকতার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও অত্র বাংকের কর্মচারীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার