শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলার গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ দিলরুবা বেগম।
শিক্ষাক্ষেত্রে অবদান ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।
এর আগে ২০২৪ সালে মোছাঃ দিলরুবা বেগম বগুড়া জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন। তাঁর এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার