
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ সেলিম প্রাং (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উত্তর কইল, দুপচাঁচিয়া, বগুড়ার বাসিন্দা মোঃ সেলিম প্রাংকে (৪৮) ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি মৃত মহোর আলীর ছেলে।
পরবর্তীতে ঘটনাস্থলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার