স্টাফ রিপোর্টার:
বগুড়ার ধুনট উপজেলায় যাত্রীবোঝাই দুটি ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে ধুনট-মথুরাপুর পাকা সড়কের নসরৎপুর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রমজান আলী আকন্দের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে আলমগীর হোসেন বাড়ি থেকে বের হয়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে করে ধুনট শহরের দিকে যাচ্ছিলেন। পথে নসরৎপুর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই দ্রুতগতির একটি অটোভ্যানের সঙ্গে তাদের অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর অটোভ্যানটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে আলমগীর হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
পরে ধুনট থেকে বগুড়ায় নেওয়ার পথে বিকেল সাড়ে ৩টার দিকে আলমগীর হোসেন মারা যান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার